• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

৫৫জন সদস্য র‌্যাবের নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: রবিবার, ৩ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদনঃপ্রাণঘাতী করোনাভাইরাসে বেন আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে র‌্যাবের বর্তমান ও সাবেক ৫৫ জন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এখন পর্যন্ত তারা সকলেই সুস্থ আছেন।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী এলাকায় র‌্যাব-১১ এর সদর দফতরের চারতলায় ও শহরের পুরাতন কোর্টে অবস্থিত ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে দুটি আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ (রবিবার ৩ মে)  বিকালে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিসয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের বর্তমান ৫০ ও সাবেক ৫ জন সদস্য কোভিড-১৯ (করোনাভাইরাস) জেটিভ শনাক্ত হয়েছে।কিন্তু আমাদের সদস্যদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভিড় হওয়ার প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল র‌্যাব-১১ এর ব্যারাক চতুর্থ তলার উপর নিজস্ব ব্যবস্থাপনায় ১৪০ শয্যা ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে ২০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আক্রান্তরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সকলেই সুস্থ আছেন।তিনি আরও বলেন, আইসোলেশন সেন্টারে র‌্যাবের সদস্যদের চিকিৎসার জন্য বর্তমানে ৬০টি শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা অধিদফতরের জেনারেল দ্বারা জারি করা করোনা ট্রেটমেন্ট প্রোটোকল অনুসারে অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল ইসিজি মেশিন, ২৪ ঘণ্টা জরুরি রোগী বহনের জন্য অক্সিজেন সুবিধার অ্যাম্বুলেন্সসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

তিনি বলেন, ডিসপোজেবল প্লাস্টিকের পাত্রে তাদের তিন বেলা খাবার দেয়া হচ্ছে। এছাড়াও ফল, লেবু, আদা, লবঙ্গ, কালো জিরা ও প্রতিদিন চা দেয়া হচ্ছে। তাদের সুরক্ষায় দৈনিক ব্যবহারের জন্য ফেস মাস্ক, পিভিসি হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং ন্যাপকিন দেয়া হচ্ছে।তাদের জন্য আলাদা প্রার্থনা কর্ণার, গরম পানির বাথরুম, বৈদ্যুতিক কেটলি, টিভি ও সংবাদপত্র দেয়া হচ্ছে।তিনি বলেন, তাদের রুম জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হচ্ছে। এছাড়া যারা পরিস্কার পরিচ্ছন্ন ও খাবার বিতরণ করছে এবং তাদের সকল কে পিপিই দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ