• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে নিহত ১ আহত ২৫ জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

এস এম নাসির মাহমুদ,আমতলী(বরগুনা)।।

বরগুনার আমতলীতে ১৮ আগস্ট শুক্রবার সকাল ৫টা ৩০ এর সময় নারায়নগঞ্জ থেকে কুয়াকাটা গামী পিকনিকের বাস পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত -১ আহত হয়েছে ২৫ জন।
আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকার নারায়নগঞ্জ থেকে সেন্ট মার্ট পরিবহন সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্ধেশ্যে যাচ্ছিল ভোর ৫ টা ৩০এর সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় ।
এসময় বাসের যাত্রী পারুল (৫০) , মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত(২৬) হাবিবা(১৮) দিনা (৫৫) মাহবুবা(৩০) পপি (৩০) ইসলাম (৫২)সহ ২৫/৩০ জন আহত হয় । আহতদের আমতলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত ইসলাম (৫২ )কে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ইসলাম (৫২) নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
 আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন থানা পুলিশ ঘটনা স্থল থেকে আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ