• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিধবা নতুন ঘর ফেল/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৩০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিল নোয়াখলা ইউনিয়নে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশনের উদ্যোগে দুই কন্যা সন্তানসহ এক বিধবা নারীকে ঘর প্রদান করা হয়েছে। বর্তমানে বিধবা পরিবারটি সেই ঘরে বসবাস করছে।

বিধবা জেসমিন আক্তার উপজেলার নোয়াখলা গ্রামের লালা মিয়া খলিফা বাড়ির মৃত মোঃ লিটনের স্ত্রী।

বিগত ১ বছর আগে বিধবার স্বামী লিটন মৃত্যুবরণ করেন। উনার দুইটি মেয়ে সন্তান রয়েছে। নতুন ঘর করার মতো সমর্থন না থাকায় আমানত ফাউন্ডেশনে সাহায্য চাইলে ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে বিধবাকে ঘর করে দিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে ১ টি সেলাই মেশিন, তার কয়েক মাস পরে ১ মাসের খাদ্য সামগ্রী, তারই ধারাবাহিকতায় বিধবা নারীকে একটি ঘর প্রদান করেন আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠনটি। গত ১আগষ্ট দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিধবা জেসমিন আক্তারকে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দক্ষিন ঘাটলা বাঘ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, আমানত ফাউন্ডেশন এর উপদেষ্টা সুজন আসলাম, বি এম আল মেহেদী, ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল আখঞ্জি, সহ-সভাপতি সভাপতি আদ দ্বীন ইসলাম, সাধারন সম্পাদক আরিয়ান রবিন সহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ