• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বেলজিয়ামে বাংলাদেশের।

রিপোর্টার: / ৩৮১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্কঃ পেশাদার কূটনীতিক মাহবুব হাসান সালেহকে বেলজিয়ামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা মাহবুব হাসান সালেহ বাংলাদেশের কলকাতা, সিউল ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্বে ছিলেন।

মাহবুব হাসান সালেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে মাস্টার্স করেছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ