• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ডিসি সম্মেলন হচ্ছে না জুলাই কোভিড ১৯এর জন্য।

রিপোর্টার: / ৪১৯ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্কঃ(কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জুলাই মাসে হচ্ছে না জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। করোনা পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এবার জেলা প্রশাসক সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান দৈনিক ক্রাইম বাংলা কে  বলেন, ‘এবার আপাতত ডিসি সম্মেলন হচ্ছে না। পরিস্থিতির কারণে পরে হবে, আগে পরিস্থিতির উন্নতি হোক, তারপর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকরা মাঠে কাজ করছেন। তাদের নিয়ে আসলে কাজ হবে কীভাবে? ডিসি সম্মেলনের সঙ্গে সকল মন্ত্রণালয় সংস্থা জড়িত। এটা তো বড় একটা আয়োজনের বিষয়। এই মুহূর্তে তো সেটা সম্ভব না না বলে তিনি জানান

এর আগে ডিসি সম্মেলন হত তিন দিনব্যাপী, গত বছর থেকে তা পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন।

গত বছরই জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।

ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য অধিবেশন, এছাড়া একটি উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ