• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪৯ পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে ইউনিয়ন,ওর্য়াড ও গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটি ও সিপিপির সদস্যরা অংশগ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে।
প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ’র সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন গুড নেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপির সরকারি পরিচালক আছাদ উজ্জজামান খান, ইউপি সদস্য আব্দুল হামিদ খান, হেমায়েত উদ্দিন উকিল, মো.ফজলুল হক সুমন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম,সদস্য শাহিনুর বেগম,জুলিয়েট বাড়ৈ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি শুভুলন বিশ্বাস।
প্রধান অতিথি গুডনেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি  বলেন, আমাদের দেশেও দুর্যোগ আছে। প্রায়ই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্থানে। এজন্য আমরা সবাইকে সচেতন করছি। তাই আপনারাও সচেতন হবেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ