• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঝালকাঠির রমজানকাঠি কলেজে এইচএসসিতে সাফল্যজনক ফলাফল/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২৫৪ পঠিত
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি॥

ঝালকাঠি সদর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে(৪১০৩০) এইচএসসি (বিএমটি) পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে অধীন সাফল্যজনক ফলাফল লাভ করেছে। এ বছর প্রতিষ্ঠান থেকে ৩৭ জন পরীক্ষার্থ অংশ গ্রহন করে সুনামের সাথে ৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৬জন “এ+” ও ৩০ জন “এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এসকল পরীক্ষার্থীরা ঝালকাঠি সরকারি কলেজ ভেণ্যুতে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। ২৬ নভেম্বর রোববার প্রকাশিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৯ সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ। তবে কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৯১ শতাংশ। অন্যান্য বোর্ডের চেয়ে ফলাফলে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষাবোর্ড। রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল বলেন, আমাদের কলেজ প্রতিবছরই এইসএসসি (বিএমটি) পরীক্ষা সেরা ফলাফল অর্জন করে আসছে। এবারও ৬টি “এ প্লাস” ও ৩০টি “এ” গ্রেড পেয়ে বিগত বছরের ফলাফলের ঐতিহ্য ধরে রেখেছে। কলেজটির এইসএসসি (বিএমটি) শাখা এমপিওভুক্ত হলে শতভাগ পাশসহ ভালো ফলাফল উপহার দেয়া সম্ভব হবে। সরকার কলেজটির দিকে সুদৃষ্টি রাখলে ঝালকাঠি সদর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গরীব ও মেহনতি মানুষের সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহন করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বনির্ভর জীবনযাপন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ