• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

হটাৎ পেয়াজের মুল্য আকাশচুম্বী/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০২ পঠিত
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

আজ সকাল থেকে পেয়াজের দাম নিয়ে ব্যবসায়ীদের চমক কমলনগর উপজেলার হাজির হাট বাজার গুলোতে দেখা যায় কোনো দোকানে ২০০টাকা কোনো দোকানে ২২০টাকা,খবর নিয়ে জানাযায় উপজেলার বিভিন্ন বাজার গুলোতে অনুরূপভাবে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেয়াজের মুল্য বৃদ্ধি করে জনগনকে বিভ্রান্তীতে ফেলছে

কমলনগর উপজেলার হাজির হাট বাজারের অসাধু ব্যবসায়ীরা পেয়াজের মুল্য নিয়ে এমন কৃত্রিম সংকটের নাটকিয়তা সৃষ্টি করেছে। যা ক্রেতাদের কে চরম বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছি।

বিষয়টি নিয়ে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড)এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তারা জানান, কিছু কিছু অসাধু ব্যাবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, সংবাদ পেয়ে আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল হতে আমাদের বাজার তদারকি টিম কাজ করছে, ইতিমধ্যে হাজির হাট বাজার সহ কিছু বাজারে কয়েক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আমাদের বাজার তদারকি টিম উপজেলার প্রত্যেকটি হাট ও বাজার পরিদর্শন করছেন, যেখানেই কৃত্রিম সংকট সৃষ্টি করে পেয়াজের মুল্য বৃদ্ধি করার সংবাদ পাওয়া গেছে আমাদের টিম তাত্ক্ষণিকভাবে সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহন করবে।

এদিকে সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বললে গ্রামাঞ্চলের নিম্ন আয়ের ক্রেতাগন জানান পেয়াজের মুল্য বৃদ্ধি পাওয়াতে তরকারি কিনতেই হিমসিম খাচ্ছি, এতোদামে পেয়াজ কিনবো কেমনে? এই কৃত্রিম সংকটে অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে দ্রুত পেয়াজের মুল্য সহনিয় পর্যায়ে আনার দাবী জানান সাধারণ জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ