• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে আধুনিক মানের হাসপাতাল করার প্রস্তুতি সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজরের রামু উপজেলার পিছিয়ে থাকা জনপদ কচ্ছপিয়া,গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় এই প্রথম আধুনিক মানের একটি বেসরকারী হাসপাতাল প্রতিষ্ঠা হতে যাচ্ছে ।
এ উপলক্ষে সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমপাশে-গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পুর্বপাশেএ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিতার আয়োজন করা হয় গর্জনিয়া সমিতি ও গর্জনিয়া জেনারেল হাসপাতাল (প্রস্তাবিত) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার মোহাম্মদ ইসহাক।
সভায় প্রধান অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান বিশেষ অতিথি ছিলেন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির (ভারপ্রাপ্ত) আইসি দুলাল বড়ুয়া,গর্জনিয়া সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ,এসআই মিঠুন সমাজ সেবক আলহাজ্ব ইদ্রিস সিকদার,কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর ডা: গরীবে নেওয়াজ, গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক যথাক্রমে মাস্টার আবুল কাশেম,মাস্টার মোতাহের আহমদ,মাস্টার ফারুখ আহমদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাস্টার শাহ আলম, হাজী আবু তালেব, মাস্টার ফয়জুল হাসান ও মেম্বার আবু আইয়ুব আনসারী প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন,গর্জনিয়া সমিতির সাধারণ সম্পাদক মাস্টার আলাউদ্দিন।
এ সময় বক্তারা বলেন,সীমান্তের এ জনপদে দেড় লক্ষাধিক লোকের বাস। যেখানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কচ্ছপিয়া ও গর্জনিয়া লক্ষাধিক লোক আধুনিক মানের চিকিৎসা নেন সুদূর কক্সবাজার সদরে গিয়ে। তা ছাড়াও প্রস্তাবিত হাসপাতালের পুর্বাংশে দোছড়ি ও বাইশারীর বড় অংশের লোকজন গর্জনিয়া বাজারে ঔষধের দোকান গুলোতে চিকিৎসা নিতে আসেন। হত দরিদ্ররা বড় ও জটিল রোগের চিকিৎসা নিতে সুযোগ পায় না।অর্থ সংকট তাদের প্রধান সমস্যা।এ মানবিক সংকট থেকে উত্তরণের জন্যে এলাকার উদীয়মান ও সচেতন তরুন সমাজের একদল উদ্যোক্তা এগিয়ে আসেন এ হাসপাতাল প্রতিষ্ঠার উল্লেখ্য- এ হাসপাতাল ভরন নির্মান কাজ দ্রুততম সময়ে শেষ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে বলে জানান উদ্যোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ