• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটিয়ে আহত করলেন পরিচ্ছন্নতাকর্মীকে/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১৮৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচ্ছন্নতাকর্মীকে পিটিয়ে আহত করে সমালোচনার জন্ম দিয়েছেন সেই বিতর্কিত প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন।

এ ব্যাপারে নির্যাতনের শিকার পরিচ্ছন্নতাকর্মী মিনহাজ উদ্দিন মঙ্গলবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মী মো. মিনহাজ উদ্দিনের সঙ্গে প্রধান শিক্ষকের বিদ্যালয়ের নৈশপ্রহরী পদের অতিরিক্ত দায়িত্ব পালন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক তাকে কিল, ঘুসি ও লাথি মেরে বেদম পিটিয়ে আহত করেন।

মো. মিনহাজ উদ্দিন বলেন, তিন বছর আগে তিনি স্কুলের পরিচ্ছন্নতাকর্মী হিসাবে নিয়োগ পান। এদিকে স্কুলের নৈশপ্রহরী সুমন তার চাকরি ছেড়ে বিদেশ চলে যান। এরপর প্রধান শিক্ষকের আদেশে তিনি পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এক মাসের জন্য নৈশপ্রহরীর দায়িত্ব পালনে রাজি হন। তিনি গত ১৪ জানুয়ারি নৈশপ্রহরীর অতিরিক্ত দায়িত্ব আর পালন করতে পারবেন না বলে প্রধান শিক্ষককে জানান। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষক-কর্মচারীদের সামনে প্রকাশ্যে তাকে কিল, ঘুসি, লাথি মেরে ও পিটিয়ে আহত করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করার ঘটনা সত্য নয় বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ