• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কক্সবাজারে পরিবেশগত সংকট ও নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৬১ পঠিত
আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং
ওয়াটারকিপার্স বাংলাদেশ ২৫ জানুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার) বেলা ২:০০ ঘটিকায় কক্সবাজার সদর এর সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার হলে “কক্সবাজারের পরিবেশগত সংকট ও নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ধরা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি সুলতানা কামাল এবং সভাপতিত্ব করেন ব্রতী-এর প্রধান নির্বাহী ও ধরা’ র আহ্বায়ক কমিটির সহ-আহ্বায়ক শারমীন মুরশিদ। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল এবং আলোচক হিসেবে ছিলেন সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম চৌধুরী কিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আকতার উজ জামান চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, তৌহিদ বেলাল, মোহাম্মদ  হাসান, মোহাম্মদ আমিন উল্লাহ আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, “পরিবেশ ও ধরিত্রীর সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। কাজেই আমাদের সাংগঠনিক সক্ষমতা এমন পর্যায়ে পৌছাতে হবে যাতে রাজনৈতিক শক্তি যথাযথ ভুমিকা পালনে জবাবদিহি করতে বাধ্য হন।
সভাপতির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, “পরিবেশ রক্ষার প্রচেষ্টায় তরুণদেরকে আরো বেশি যুক্ত করতে হবে। পরিবেশ ও ধরিত্রী রক্ষার আন্দোলনকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ