• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ।। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ গ্লোবাল ফ্লাটফরমস এর সহায়তায় বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা (Learning Sharing Workshop on `Budget, Tax Governance and Gender Responsive Public Services’) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী  ঢাকার গুনশান-১ একশনএইড বাংলাদেশ গ্লোবাল প্লাটফরমস এর কার্যলয়ে,  সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে এ কর্মমালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্দেশ্য হলো গণতান্ত্রিক বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ক প্রকল্পের শিখন বিনিময়ের মাধ্যমে ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে দিক নির্দেশনা অর্জন এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সমমনা সংগঠন ও যুব সমাজের মধ্যে কার্যকর নেটওয়ার্ক সৃষ্টি। ভবিষ্যত কর্নধার ইয়ুথদের ‘বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে দক্ষতা উন্নয়নে কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এ বিষয়গুলি ইয়ুথ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য সমমনা সংগঠনের মাঝেক কিভাবে আরো ছড়িয়ে দেয়া যায়, তাদের মধ্যে সুসংহত নেটওয়ার্ক তৈরি করা যায় এসব বিষয়ের উপর উপস্থিত অতিথিবৃন্দ বিস্তর আলোচনা করেন।

 এসময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি ও গবেষক ও নির্বাহী পরিচালক, সিনার্জী ইনস্টিটিউট এর মনোয়ার মোস্তফা, এসপিইডির চেয়ারপারসন শিরীন আরা বেগম, এসপিইডির ভাইস-চেয়ারপারসন মোঃ মিজানুর রহমান। এসময় শিখন বিনিময় প্রবন্ধ উপস্থাপন করেন এসপিইডির নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমান। আলোচকগণ বলেন আজকের আলোচনা খুবই একটি গুরত্বপূর্ণ এবং এ বিষয়গুলি সম্পর্কে ইয়ুথদের দক্ষতা উন্নয়নে আরো জড়ালো কার্যক্রম বিশেষ করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া দরকার। কেননা ইয়ুথ-রা এক সময় সমাজের, দেশ উন্নয়নের কাজে সম্পৃক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ