• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি* ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় পাকিস্তানের কোহাতে পুলিশ সদর দপ্তরে হামলায় ঝরল ৩১ প্রাণ সৌদি আরব রক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের থার্ড টার্মিনালে যাত্রীসেবা: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মেনজিসের

টেকনোলজিস্টের বিরুদ্ধে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগএবার মেডিকেল

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলাঃরিজেন্ট হাসপাতাল ও জেকেজির পর এবার স্বাস্থ্য অধিদফতরের এক মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে কোভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রাজীব মিয়া। অভিযোগ তদন্তে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালককে (আইন) প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাজীব আগে আইইডিসিআরে অস্থায়ী ভিত্তিতে নমুনা সংগ্রহের কাজ করতেন। সেখানে তিনি রোগীদের নমুনা সংগ্রহকালে নানা অজুহাতে টাকা নেয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।সূত্র জানায়, সম্প্রতি ধানমন্ডির একটি বাসার পাঁচ থেকে ছয়জনের নমুনা সংগ্রহ করেন রাজীব। এরপর নমুনাগুলো অধিদফতরে জমা দেন। অধিদফতর থেকে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। কয়েক দিন পর ওই পরিবারের একজন ছাড়া বাকিদের নমুনা পরীক্ষার ফল আইইডিসিআর থেকে পাঠানো হয়।পরিবারের এক সদস্যের ফল না পেয়ে তারা রাজীবের সঙ্গে যোগাযোগ করেন। রাজীব নিজে থেকে একটি ফল তৈরি করে নিজের ই-মেইল ব্যবহার করে পাঠিয়ে দেন।

পরবর্তীতে আইইডিসিআর থেকে ফল পাঠানো হলে দেখা যায়, ওই ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি। অর্থাৎ নেগেটিভ। অথচ রাজীবের পাঠানো ফলে লেখা পজিটিভ। আইইডিসিআর থেকে ফল পাওয়ার পর ওই পরিবারের পক্ষ থেকে রাজীবের পাঠানো ফলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। আইইডিসিআর কর্তৃপক্ষ নিরীক্ষা করে দেখেন রাজীবের ফলাফল ভিত্তিহীন বলে জানা যায়। নিরীক্ষা করে দেখেন রাজীবের ফলাফল ভিত্তিহীন। তারা বিষয়টি অধিদফতরের নজরে আনেন। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ