• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

একদল যুবকের মহড়া, হত্যার হুমকির অভিযোগ বিএমএ নেতার বাসায়।

রিপোর্টার: / ৪৩৫ পঠিত
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর বাসায় একদল যুবক পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ জুলাই) সকালে ডা. ফয়সাল ইকবাল চৌধুরী নিজে নগরের চকবাজার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী অভিযোগ করেছেন শনিবার সন্ধ্যায় তার মেহেদীবাগের বাসায় মোটরসাইকেলযোগে গিয়ে তাকে খুঁজতে থাকে একদল যুবক। তখন তাকে বাসায় না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকিও দেন তারা। পরে তারা তার গাড়ি খুঁজতে থাকেন। গাড়ি না পেয়ে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে ফিরে যান তারা। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।ডা. ফয়সাল জানান, হুমকিদাতা যুবকরা ৮-৯টি মোটরসাইকেলের প্রতিটিতে তিনজন করে তার বাসার নীচে যান। তাকে না পেয়ে দারোয়ানকে হুমকি দিয়ে সেখান থেকে চটেশ্বরী রোডে মেডিকেল হোস্টেলের বিপরীতে তিনটি চায়ের দোকানদারদেরও শাসায়। ওসব দোকানে মেডিকেলের ছাত্ররা বসলে দোকান গুড়িয়ে দেয়ারও হুমকি দেন যুবকরা। সেখান থেকে বাদশা মিয়া সড়ক হয়ে গোলপাহাড়, জিইসির মোড় হয়ে দুই নম্বর গেট মুরাদপুরের দিকে চলে যায় মোটরসাইকেলবাহী ওই দল ছিল বলে অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ