• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ঘিঞ্জির নবাবপুরে থৈ থৈ পানি আর যানজট

রিপোর্টার: / ৪৫২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ক্রাইম বাংলা ডেক্সঃ  প্রবল বৃষ্টিতে রাজধানী ঢাকার পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাটের ছবিতে ফেসবুক ছেয়ে গেছে। বেশিরভাগ ছবিতেই দেখা যায়, জলাবদ্ধতার কারণে রাস্তায় গাড়ি ভেসে যাওয়ার মতো অবস্থা। আবার কোথাও কোথাও তীব্র যানজট, গাড়ি নিশ্চল অবস্থায় পড়ে আছে। বাস-গাড়ি-রিকশা অর্ধেক ডুবে আছে পানিতে। রিকশা আরোহীরা পা উপরে তুলে রেখেছেন।

কোনো কোনো সড়কে পানির ওপর দিয়েই নৌকার মতো গাড়ি চলছে। পানির ওপর দিয়ে ছুটে চলাকে কেউ কেউ বলছেন, ‘সার্ফিং।’ কেউ বলছেন, ‘পানিতে ডুবে যাওয়া রাস্তা দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী।’কেউ কেউ বলছেন, ‘জলাবদ্ধতার কারণে তারা শহরের একই জায়গায় গাড়িতে কয়েক ঘণ্টা আটকা পড়ে আছেন।সোমবার রাতে-মঙ্গলবার সকালে ও দুপুরের কিছু আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে শহরের বেশিরভাগ রাস্তাঘাট- অলিগলি পানির নিচে তলিয়ে যায়।জল ও যানজটে নাকাল বাসিন্দাদের অনেকে এই পরিস্থিতির জন্য নগর কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়েছেন। রাজধানীর অন্যান্য এলাকার মতো বৃষ্টির পানির ভয়াবহ চিত্র ইলেকট্রিক ও হার্ডওয়্যার সামগ্রীর পাইকারি মার্কেট নবাবপুর রোডজুড়ে।জানা গেছে, ৫০ হাজারের বেশি ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে এখানে। দিনভরই থাকে ব্যবসায়ী ও ক্রেতার উপস্থিতি। সঙ্গে যানবাহনের চাপ। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় এ বাণিজ্যিক এলাকায়। তবে ভালো নেই এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা। নানা নাগরিক সমস্যায় জর্জরিত তারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডভুক্ত এ এলাকায় বড় সমস্যা ভারী বর্ষণেই তলিয়ে যায় রাস্তা তা জানা গেছে সাধারণ মানুষের জন্য দুর্ভোগ নেমে এসেছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ