• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

বরগুনার তালতলীতে একই সাথে দুই স্বামীর সংসার করছেন এক বধু/দৈনিক ক্রাইম বাংলা।  

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

হায়রাজ মাঝি,তালতলী, বরগুনা।

বরগুনার তালতলীতে প্রথম স্বামী শাশুড়ি ও ননদকে যৌতুক মামলা দিয়ে জেল খাটিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন এক গৃহবধূ এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সম্প্রতি জেল থেকে বেরিয়ে এমনই অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বামী জাহিদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম অঙ্কুজান পাড়া গ্রামের বাসিন্দা,আবুল বাশার এর পুত্র জাহিদ হোসেনের সাথে দেড় বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয় তাতিপাড়া গ্রামের সিরাজ গাজীর মেয়ে লামিয়ার সাথে। জাহিদের পরিবার সহজ সরল থাকায় নানা শ্বশুর আলীম, শ্বশুর সিরাজ গাজী, আর শাশুড়ি সালমা বেগম। ব্যবসার কথা বলে জামাই এর পরিবার থেকে ৪লাখ ৭৭ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় আজকাল পরশু দিব বলে ঘুরাতে থাকে। এরপর টাকা না দিয়ে আমতলী কোর্টে নারী ও শিশু নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে হয়রানি করে স্বামী শাশুড়ি ননদকে জেল খাটায়। এরই মধ্যে লামিয়া দের আত্মীয় লিটন হাসান ইব্রাহিম নামে আরেক ছেলের সাথে গোপনে বিবাহ দেন তার পরিবার।

এ বিষয়ে সরজমিনে গেলে, সাংবাদিকদের দেখেই নানা শ্বশুর আ.আলিম মিয়ার বাড়ি থেকে দৌড়ে পালায় লামিয়ার কথিত বর লিটন হাসান ইব্রাহিম। বর পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন লামিয়ার মা সালমা বেগম
এরপর প্রতিবেশীদের তোপের মুখে পড়ে তিনি বলেন, লিটন হাসান ইব্রাহিম এর সাথে আমার মেয়ের বিবাহ হয়নি, বিয়ের কথা বার্তা হয়েছে। এখানের মামলা নিষ্পত্তি হলে তারপর লিটন হাসান ইব্রাহিমের সাথে বিবাহ দেওয়া হবে।

স্থানীয় চুন্নু মৃধা, মোসালেম, বাদশা মিয়া, দেলোয়ার, মালেক মৃধা মৃধা,জানান, লিটন হাসান ইব্রাহিম নামের ওই ছেলে লামিয়াকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় একসাথে চলাফেরা করেন। লামিয়ার সাথে ওই ছেলের গোপনে বিবাহ হয়েছে। তারা আরো বলেন এভাবে একটি সমাজ চলতে পারে না। প্রথম স্বামীকে তালাক না দেওয়ায় বিষয়টা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ