• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে আহত ৪ লালমোহনে।

রিপোর্টার: / ৪৯৪ পঠিত
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২০

লালমোহন প্রতিনিধি :লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিদার মসজিদ এলাকায় ২৩ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, দিদার মসজিদ এলাকার জহুরুল ইসলাম ঝান্টুর সাথে একই এলাকার হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা করে আসছে। হাসান বিভিন্ন সময় বিভিন্নভাবে ঝান্টুকে হয়রানি করতে থাকে। ঝান্টুর ছেলেকে বাজে আড্ডায় নিয়ে যায় বলে অভিযোগ করেন বৃদ্ধ ঝান্টু (৬০)। এসব বিষয়ে বাধা দিলে ঝান্টুর ওপর হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঘটনার দিন বিকেলে ঝান্টু দিদার মসজিদ এলাকায় গেলে হাসান, আরিফ, সিরাজ, ফাহাদ, সেন্টু, নাদের মেম্বার, আরাফাত, রাহাত, হোসেনসহ আরো কয়েকজন মিলে ঝান্টুকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তাকে উদ্ধার করতে গেলে মামুন, মমিন ও আনোয়ারকে পিটিয়ে আহত করে। আহতদের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ন্যায় বিচার দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ