• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এন-৯৫ মাস্ক নিয়ে , ডা. টিপু সুলতানকে শোকজ ঝালকাঠিতে।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২০

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি ‘ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতান এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তাকে শোকজ করা হয়েছে।২৫/০৭/২০২০ইং তারিখ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।শোকজ নোটিশে বলা হয়েছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে ভিন্নরূপে উপস্থাপন ও উপহাস করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার ফেসবুক পোস্টটি নাগরিকত্ব এবং সরকারি কর্মচারীদের (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি-২০১ লঙ্ঘন করেছে।যা শাস্তিযোগ্য অপরাধ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর কথা শেয়ার করেন। এন-৯৫ মাস্ক সরবারাহে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলেছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনিবুর রহমান জুয়েল বলেন, ডা. টিপু সুলতান একজন সরকারি ডাক্তার হিসেবে বিধি লঙ্ঘন করেছেন। কিছুদিন আগে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হয়তো আবেগে এ কথাগুলো বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি লিখিত মুচলেকা দিতে রাজি হয়েছেন।নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতান বলেন, মার্চ মাস থেকে কোনো ছুটি পাইনি। হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে সব জায়গায় দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে এন-৯৫ মাস্ক পাইনি। অনেকেই নিজ থেকে সংগ্রহ ব্যবহার করছেন। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি এখন বিব্রতবোধ করছি। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখা ঠিক হয়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ