• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ঐতিহ্য সংরক্ষণ করতে হবে পর্যটনের প্রসারে স্থানীয়।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ক্রাইম বাংলাঃ পর্যটনের প্রসারের স্বার্থেই স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা নৌকাবাইচ, কুস্তি প্রতিযোগিতা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই ইত্যাদি ঐতিহ্যবাহী নিজস্ব সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়ন নিশ্চিত করতে হবে। এর সঙ্গে জড়িত জনসম্পদের উন্নয়নে কাজ করতে হবে।স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক শেরপুর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, স্থানীয় লোকজ সংস্কৃতি এবং বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা পর্যটনের অন্যতম আকর্ষণ। স্থানীয় প্রশাসনকে এ বিষয়গুলো সংরক্ষণ এবং উন্নয়নে কাজ করতে হবে। এই বর্ণিল জীবনাচরণ দেশী-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করতে হবে।মাহবুব আলী বলেন, পর্যটনের উন্নয়ন নিশ্চিতের জন্য স্থানীয় সব পর্যটন অংশীদারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণকে পর্যটন সম্পর্কে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে অনলাইনে কর্মশালার আয়োজন করছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীদাররা উদ্বুদ্ধ হলেই কেবল এ আয়োজন সফল হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ