• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
Exif_JPEG_420

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

সাগরে লঘুচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালী কলাপাড়ায় দুর্ভোগ বেড়েছে। গোটা উপকূল জুড়ে জনজীবনে ভোগান্তির যেন শেষ নেই। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শ্রমজীবী মানুষ। জলাবদ্ধতা দেখা দিয়েছে অধিকাংশ এলাকায়। খাল-বিলে থৈ থৈ করছে পানি। সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২১৫.১ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে ডুবে আছে বিভিন্ন স্থানের সড়ক। বিশেষ করে অধিকাংশ কাঁচা মাটির সড়ক চলাচল অনুপযোগী হয়ে গেছে।
বৃষ্টির এই ধারা আরও একদিন থাকবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস দেওয়া আছে। কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, লঘুচাপের প্রভাবে মেঘবলয় সৃষ্টির কারণে বিরামহীন বৃষ্টি হচ্ছে। আগামিকাল বুধবার নাগাদ বৃষ্টির ধারা থাকবে, এরপর কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ