• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা : স্বরাষ্ট্র উপদেষ্টা /দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

, ১৯ আগস্ট, ২০২৪ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
উপদেষ্টা আজ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কী ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন ক্ষেত্রে  সহযোগিতা চাচ্ছে- প্রধানত সে বিষয়ে কথা হয়েছে।’
তিনি বলেন, জাতিসংঘ থেকে ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ পাঠানোর সময় তারা আমাদের থেকে কী ধরনের সাহায্য পাবে ও তারা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, রোহিঙ্গা জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে- সে বিষয়েও কথা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ