• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

মাংকিপক্স ঝুঁকিতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, ১৯ আগস্ট, ২০২৪ (: ভাইরাসজনিত রোগ ‘মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সোমবার থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
‘মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে এরই মধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বাসস’কে জানান, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার  আশংকায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামতে  নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
একই সাথে নৌ পরিবহন মন্ত্রনালয় ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বন্দরে জরুরি আইসোলেশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিকেল টিমও এই রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মেডিকেল টিমের প্রধান পোর্ট হেলথের উপ-পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বাসস’কে বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তারা  কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ