• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মাহতাব উদ্দিন  আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভএই ভিশন নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ৩নং সিংড়া ইউনিয়ন যুব–বিভাগের সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা প্রমুখ। 

বক্তারা বলেন, আসমান–জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।

এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর আজিজার রহমান, উপজেলা পৌর ও ইউনিয়নের যুব–বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ