Array পিরোজপুরে ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫,,,ক্রাইম বাংলা পিরোজপুরে ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫,,,ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পিরোজপুরে ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭১ পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন শিক্ষার্থী রেদোয়ান আহমেদ, স্বাধীন ও মাশরাফী। এরা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
গতকাল দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমীতে পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্ধারিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বসাকে কেন্দ্র করে প্রথমে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে ওই আহতের ঘটনা ঘটে।
ছাত্র আন্দোলন পিরোজপুরের অন্যতম সমন্বয়ক আসমা আরা মিতু জানিয়েছেন ৫ আগস্ট বিজয়ের পর আমাদের মধ্যে ছাত্রলীগের কিছু লোক অনুপ্রবেশ করে। সেই থেকে আমাদের মধ্যে বিভেদ শুরু হয়। ওই ছাত্রলীগই এ হামলার ঘটনা ঘটিয়েছে। আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, আন্দোলনের সময় এত লোক ছিলনা। এখন সুযোগ সন্ধানী অনেকে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রন হলে পরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে মতবিনিময়ন সভায় উপস্থিত ছিলেন আবদুল মান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি ও এস এ সাঈদ। এ ব্যাপারে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানান, ওই মতবিনিময় সভায় ছাত্রদের মধ্যে বসাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ