• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৪  লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে সোমবার ইসরাইলি বিমান হামলায় ১৮২ জন নিহত ও ৭২৭ জন আহত হয়েছে।   নিহতদের মধ্যে ‘শিশু, নারী এবং চিকিৎসা-সেবা কর্মী’ রয়েছেন বলে জানানো হয়।
বৈরুত থেকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে প্রায় বছরব্যাপী সংঘর্ষের মাঝে এই দিনটিকে লেবাননের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের উত্তর-পূর্বের বেকা উপত্যকায় উল্লেখযোগ্য হামলার সতর্কবার্তা দিচ্ছে, যা এখন চলছে বলে জানা গেছে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইসরাইলি বিমান বাহিনী আজকে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এর আগে লেবাননের মানুষের কাছে সতর্কবার্তা দেয়া হয়। এরপর রাজধানী বৈরুতের মূল সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেখানকার মানুষ বুঝতে পারছেন না কোথায় গেলে তারা নিরাপদ থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ