• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয়

ভোলার  লালমোহনে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

রিপোর্টার: / ৪০৩ পঠিত
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গাইমারা গ্রামের আবুল কাসেম ও মোক্তার হোসেনদেের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি চলে আসছে। মোক্তার হোসেনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। আবুল কাসেমের মেয়ে রেখা বেগম বাদী হয়ে মোক্তার হোসেন পিং মোঃ বিল্লাল ও জাহাঙ্গীর পিং মৃত হাছন আলীকে বিবাদী করে কোর্টে একটি মিথ্যা মামলা করেন, যার নং ৩৬৭। রেখা বেগমের স্বামী নেই। তিনি তালাকপ্রাপ্ত। এক সন্তানসহ পিতার বাড়িতে থাকেন। শত্রু দমনের কৌশল ও হাতিয়ার হিসেবে আবুল কাসেমের পরিবার তাকে ব্যবহার করে বলে স্থানীয় লোকজন জানান। মামলায় বলা হয়েছে, ০৮/০৮/২০২০ইং তারিখে শনিবার দিনগত রাত অনুমান সাড়ে ১১টার দিকে রেখা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে মোক্তার ও জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মূলত এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানান ভুক্তভোগী মোক্তার ও জাহাঙ্গীরসহ তাদের পরিবার ও স্থানীয় লোকজন। তারা জানান, বাড়িতে প্রবেশের পথ নিয়ে ঝগড়া হয়েছে। এর আগেও এরকম ঝগড়া হয়েছে। তারা আজকে দেখিয়ে দেবে বলে হুমকি দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। স্থানীয় লোকজন জানান, বিভিন্ন লোকজনের নামে এ ধরনের অভিযোগ সৃষ্টি করে রেখা লোকজনকে হয়রানি করে এবং টাকা হাতিয়ে নেয়। অনেকেই ভুক্তভোগী। কেউ প্রতিবাদ করলে তাকে খেসারত দিতে হয়। ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ন্যায় বিচার দাবী করেছেন, অত্র অঞ্চলের  সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ