• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় কৃষকের পাঁচ শতাধিক সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

রাতের আঁধারে কৃষক জাহাঙ্গীরের সবজি খেতের লাউসহ পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কৃষকের কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা,পুইশাকসহ বিভিন্ন প্রকারের শাক সবজি চাষ করেছেন। তিনি রাত বারোটার দিকে খেত পাহারা দিয়ে বাসায় ফেরেন। সকালে এসে দেখেন তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছেন তাদের বিচারের দাবি জানান।
বড় ভাই আঃ জলিল বলেন, সকালে এসে দেখি খেতে ঝুলন্ত লাউগুলো মাঝ থেকে কাটা রয়েছে। তখনো বুঝেতে পারিনি গাছগুলো গোড়া থেকে কাটা হয়েছে। একটু রৌদ্র উঠলে আস্তে আস্তে গাছগুলো নেতিয়ে পড়ছে। পরে গাছের গোড়ায় গিয়ে দেখি গাছগুলো কেটে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আলআমিন বলেন, দিনমজুর জাহাঙ্গীর হোসেন সবজি উৎপাদন করে সংসারের ব্যয় বহন করে। তার ডাক চিৎকার শুনে আমরা তার খেতে এসে দেখি তার সবজি খেতের সকল গাছগুলো কাটা।
স্থানীয় মেম্বর শওকত আকন বলেন, বিষয়টি শুনে থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছি। যারা এ কাজটি করেছে তারা ঘৃণিত কাজ করেছে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ