Array এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন,,,,,দৈনিক ক্রাইম বাংলা এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন,,,,,দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ (দৈনিক ক্রাইম বাংলা ) : এমআইএসটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি” (এমআইজেএসটি)-এর ডিসেম্বর ২০২৪ সংখ্যার অনলাইন সংস্করণের উদ্বোধন করা হয়েছে।

মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টি-পারপাস হলে আজ “রিসার্চ ইনসেনটিভ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান-২০২৩” এবং অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন ডেক্সড গবেষণা প্রকাশনায় এমআইএসটি’র শীর্ষ দশ জন গবেষক এবং এমআইজেএসটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের শ্রেষ্ঠ গবেষকদের গবেষণা প্রণোদনা, সনদ এবং ক্রেস্ট প্রদান করেন।

২০২৩ সালে ২৯টি স্কোপাসইন ডেক্সড প্রকাশনার জন্য শ্রেষ্ঠ গবেষক হিসেবে প্রফেসর ড. মো. এনামুল হক এবং এমআইজেএসটি-তে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার জন্য লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম পিএইচডি পুরস্কৃত হন।

অনুষ্ঠানে এমআইএসটি’র গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ গবেষক প্রফেসর ড. মো. এনামুল হক এবং এমআইজেএসটি’র এডিটর-ইন-চিফ প্রফেসর ড. ফিরোজ আলম অস্ট্রেলিয়া থেকে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশ ও মানবতার কল্যাণে সৃজনশীল ও সময়োপযোগী গবেষণা এবং কিউএসওয়ার্ল্ড র‌্যাংকিং এ এমআইএসটির অবস্থান উন্নীতকরণে আন্তর্জাতিক গবেষণা মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান, অধ্যাপক, গবেষক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্টাফগণ এবং বিভিন্ন বিভাগের নির্বাচিত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালে এমআইএসটি’র গবেষকগণ আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন ডেক্সড জার্নালে ২২৩টি গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ