• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় চান্দুপাড়া পূর্ণবাসন ফাইভ স্টার ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ (সিজন-১) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া পূর্ণবাসন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে তালুকদার ফাইটার্স কে ১-০ গোলে হারিয়ে ইয়ামিন ফাইটার্স জয় লাভ করে।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু’র সভাপতিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালুয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সজল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, লালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ আজিম মোল্লা প্রমুখ। ফাইনাল খেলাটি নারী পুরুষসহ শিশুরা উপভোগ করেন। পরে সন্মানিত অতিথিরা পুরস্কার বিতরন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সজল বিশ্বাস বলেন, আমার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে খেলায় উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি আপনাদের পাশে ছিলাম, এবং মরার আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ