• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১) এর উদ্বোধন হয়েছে। সোমবার রাত ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরুল হক মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ।

২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সিকদার স্পোর্টস জুটি হৃদয়, শাকিল জুটিকে ২/১ সেটে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিল্লাল খান কাবুল এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আরিফ সিকদার। এর আগে ফুল, ব্যাচ পরিধান ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করেন সমিতির নেতৃবৃন্দ। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ