• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ) : ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা  বৃহস্পতিবার বলেছে গত জানুয়ারি মাস ছিল ইতিহাসে সবচেয়ে গরম জানুয়ারি, খবর এএফপি।

যদিও বিজ্ঞানীরা এমনটা আশা  করেছিল যে শীতল লা নিনা অবস্থার কারণে রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছে অবস্থান করছে। আর কি কি কারণ পৃথিবীর তাপমাত্রাকে এ পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছে।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস এএফপিকে বলেছেন, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন দেখছি না। বৈশ্বিক তাপমাত্রায় আমরা শীতল লা নিনার প্রভাব দেখছি না। ”

ইউরোপের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা প্যারিসে বলেছে এবারের জানুয়ারি (২০২৫) মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। সংস্থাটি আরো বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ এখন চরমে পোঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ