• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

কারাগার-১ এ মিজানুর রহমান (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

রিপোর্টার: / ৪৫৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মিজানুর রহমান (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিজানুর রহমান অস্ত্র ও মাদক মামলার গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে, মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এরপর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে ওই মামলায়  তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ