• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে ১৮জন হাফেজকে পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ২১৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

এম নজরুল ইসলাম।।

ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার উদ্যোগে হিফজ সমাপনী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও পাগড়ী প্রদান উপলক্ষে আন্তর্জাতিক কিরাত ও হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৮জন হাফেজ ছাত্র ও ছাত্রীকে পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে বালক শাখার ১১জন ছাত্র এবং বালিকা শাখার ৭জন ছাত্রী।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) ভোলার বাংলাস্কুল মাঠে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত ও হামদ-নাত মাহফিলে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুহা. ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্র/ছাত্রীদের কে পাগড়ি প্রদান করেন তাহফীজুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উস্তাদুল হুফফাজ ওয়াল কুররা শায়েখ ক্বারী নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার ও আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ ক্বারী হুজাইফা, আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী আবু জর, জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী তরিকুল ইসলাম, সালমান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিএস এম মিজানুর রহমান। ক্বিরাত ও হামদ-নাত মাহফিলে সংগীত পরিবেশন করেন জাতী সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর শিল্পী শাফিন আহমদ ও তানভীর আহমদসহ দ্বীপমোহনা ও কলতানের এক ঝাঁক শিল্পীরা।

পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রাপ্ত হাফেজরা হলেন, মোঃ আবু হুরায়রা চৌধুরী, আব্দুল্লাহ আল রাফি, কুদরত উল্লাহ মাসুম, মোঃ মমিন, মাহমুদুল ইসলাম রিয়ান, আজাদ হোসেন, মোঃ সাদ হাসান, মোঃ আল আমিন মারুফ, মোঃ তাহমিদ হাসান, মোঃ সিয়াম হোসেন, মোঃ আহনাফ জাবির, বিবি মারিয়াম, ইসরাত জাহান মরিয়ম, ফাতেমা মুনতাহা, সুমাইয়া আক্তার, বিবি ফাতেমা, খাদিজাতুল কুবরা, হুমায়রা আক্তার নিঝুম। অনুষ্ঠানে নতুন করে আরো ৯জন শিক্ষার্থীকে হেফজ সবক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ