• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষের সমর্থনে কলাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর সুমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। জ্বালানি ও বিদুৎ মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষে ভোটেই জনগণের ভাগ্য বদলাবে: মৌলভীবাজারে তারেক রহমান,, কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

জেলের রহস্যজনক মৃত্যু সাগরকন্যা কুয়াকাটা আবাসিক হোটেল আল্লার দানে।

রিপোর্টার: / ৩৪৪ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মনির হাওলাদার মহিপুর থানাঃকলাপাড়া উপজেলা মহিপুর  থানার কুয়াকাটায় আবাসিক হোটেল আল্লার দান থেকে আঃ মানিক (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার দুপুরে (২১ সেপ্টেম্বর) ওই হোটেলের ২০৪ নম্বর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক চট্রগ্রাম জেলার বাঁশখালী থানার সনুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র।
হোটেল সুত্রে জানা যায়, রোববার রাত ৮টায় কুয়াকাটার আবাসিক হোটেল আল্লার দান এ ওঠে মানিক। সকালে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে ট্যুরিষ্ট পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। ট্যুরিষ্ট পুলিশ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ হোটেল কক্ষের দরজা ভেঙ্গে খাটের পাশে পরে থাকা অবস্থায় মানিকের লাশ সনাক্ত করে। হোটেল কর্তৃপক্ষ এমন রহস্যজনক মৃত্যুর বিষয়ে কিছুই জানাতে পারেনি। তবে হোটেলে থাকা রেজিস্টারে দেখা গেছে নিহত মানিকের সাথে লিটন নামে আরও এক ব্যক্তি ওই হোটেলে অবস্থান করছিল।মানিকের ছোট ভাই আঃ রহিম জানান, মানিক এফবি আল্লার দান ট্রলারের মাঝি ও মালিক। ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় সমুদ্র মাছ শিকার শেষে ট্রলার নিয়ে মৎস্যবন্দর মহিপুর ঘাটে আসে। জলিল ঘরামীর মালিকানাধীণ বিসমিল্লাহ মৎস্য আড়দে মাছ বিক্রি করে রাত্রী যাপনের জন্য আল্লার দান হোটেলে ওঠে। সোমবার দুপুরে মৃত্যুর খবর জানতে পারে।মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ