• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেরীবাঁধ ভাঙ্গন আতংকে রয়েছে নীলগঞ্জের ৬ গ্রামের মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

যে কোন সময় ভেঙ্গে যেতে পারে পাউবোর বেরীবাঁধ। আতংকে দিন পার করছে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৬ গ্রামের মানুষ। আন্ধারমানিক নদী তীরবতর্ী ওই ইউনিয়নের গৈইয়াতলা গ্রামের বেরীবাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও নীলগঞ্জ ইউনিয়ন প্রশাসক মো.নাহিদ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মাহফুজা বেগম, সদস্য গাজী মহিবুল্লাহ, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু প্রমুখ।
জানা যায়, পানিউন্নয়ন বোর্ড চলতি অর্থ বছরে এ বেরীবাধটি মেরামত করেন। সম্প্রতি ঝড়ে নিম্নচাপেড় প্রভাবে অস্বাভাবিক জোয়াড়ের ফলে বাধটি ক্ষতিগ্রস্থ হয়। জরুরি ভাবে সংস্কার করা না হলে ভেঙ্গে গিয়ে তলিয়ে যেতে পারে পুরো এলঅকা। ক্ষতির সম্মুখিন হবে সবজি পল্লি, মাছের খামার, গবাদি পশু, কৃষিজমি সহ ঘর বাড়ি। উত্তর গৈয়াতলা, পূর্ব গৈয়াতলা, পূর্ব সোনাতলা, মোস্তফাপুর, মোহাম্মদ পুর ও তাহেরপুরের বাসিন্দারা অজানা আতংকে রয়েছে।
স্থানীয় বাসিন্দা কৃষক আনোয়ার মুন্সি বলেন, বেড়িবাধটি ভেঙ্গে গেলে কৃষি কাজে ব্যাপক ক্ষতি হবে, তলিয়ে যাবে পুরো এলাকা। সরকারের কাছে দ্রুত বাধটি সংস্কারের দাবি জানান।

নীলগঞ্জ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, এই ঝড়ে বেড়িবাধের অনেক জায়গায় ক্ষতি হয়ে বেড়িবাধটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। বাধটি ভেঙ্গে গেলে পানিবন্দি হয়ে পরবে হাজার হাজার মানুষ। কৃষি নির্ভর এই এলাকার নষ্ট হয়ে যাবে কৃষি পন্য। তিনি অতি দ্রুত বাধটি মেরামতের দাবি করেন।

কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও নীলগঞ্জ ইউনিয়ন প্রশাসক মো.নাহিদ হাসান বলেন, সম্প্রতি ঝড় এবং অস্বাভাবিক জোয়ারের প্রভাবে গৈয়াতলা বেড়িবাধটি ক্ষতিগ্রস্থ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব যাতে মেরামতের কাজ দ্রুত করা হয়।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো.শাহ আলম জানান, গত বছর ওই বেড়িবাধের মেরামত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ