• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তই চূড়ান্ত মনোনয়ন দিলে আমি নির্বাচন করিব, না দিলে না- বললেন হেলেন জেরিন খান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

সুইটি আক্তার মাদারীপুর।

মাদারীপুর ২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে মাদারীপুর ২ আসনে অনেকেই বিএনপির পদ প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী । তবে কেন্দ্রীয় বিএনপি বা দেশ মাতা -বেগম খালেদা জিয়া ও তারুণ্যের শক্তি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবতা করার যে ভিষণ চোখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা, সেই দেশ নায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করি। এছাড়া বিএনপি ৩০০ আসন নয়, প্রয়োজন হলে তিন হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে।

(২১ জুন) শনিবার দুপুরে মাদারীপুর শহরের চরমুগরিয়া পৌর কমিউনটি সেন্টারের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাকালে এ কথা বলেন হেলেন জেরিন খান।

এসময় -সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে কোন দল নির্বাচন করবে তা এখনো জানা না-ই এবং আওয়ামীলীগের তো সকল কার্যক্রম বন্ধ করে হয়েছে। ঐ ফ্যাস্টিবাদী আওয়ামী লীগের আমলে ১৭ টি বছর মিথ্যা মামলা, হত্যা,গুমসহ ‘বিএনপির দলের নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে, অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকা ছাড়া কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকরি ছাড়া হয়েছে, কিন্তু তারা কেউই এই দলকে ছাড়েনি। দলকে ভালবেসে ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে কেন্দ্রীয় বিএনপি।

আয়োজিত সভায়, উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মৎস্য জীবি দলের সভাপতি মোঃ সায়েম বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ