• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

উপকূলীয় এলাকায় জেলেদের সার্বিক জীবনমান উন্নয়নে সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।‌

রিপোর্টার: / ১৬১ পঠিত
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় জেলেদের জীবনমান উন্নয়নে প্রাথমিক সংগঠন-পিও গঠনের উদ্দেশ্য সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা “সিড়ি” এনজিও উদ্যোগে “ফিসনেটচ্ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০ টায় উপজেলার কুয়াকাটা পৌরসভা ৭নং ওয়ার্ড হোসেন পাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকায় ২৫ টি জেলে সংগঠন (প্রতি দলে ২৫ জন করে) গঠন করবে ও তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করবে সিড়ি। সভায় প্রান্তিক মৎস্যজীবি পরিবারে ৫০ জন মহিলা সদস্য এবং সিড়ি সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন উপস্থিত ছিলেন।
সভায় সিড়ি ফিসনেট প্রজেক্টথর প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্য জীবিদের জীবিকা পূর্ণগঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধার করার উদ্দেশ্যে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে এ প্রকল্প কাজ করবে।
তিনি আরো বলেন, সমুদ্রে সামুদ্রিক আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমরা এ প্রজেক্টথর মাধ্যমে জেলেদের জীবন মান-উন্নয়ন বৃদ্ধি ও তাদের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ