• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

খুঁজে বের করবে ফেলুদা করোনা রোগী

রিপোর্টার: / ৫৬১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক  সত্যজিৎ রায়ের সৃষ্ট অনবদ্য গোয়েন্দা চরিত্র ফেলুদা আজও সমান ভাবে প্রিয় পাঠক ও দর্শকের। অনেক রহস্যের সমাধান করেছে এই গোয়েন্দা। খুঁজে বের করেছে অনেক গুপ্তধন। এবার করোনা রোগী খুঁজে বের করবে ফেলুদা।

নাটক কিংবা সিনেমাতে নয়, এবার বাস্তবেই ‘কোভিড-১৯’ রোগীশনাক্ত করবে ফেলুদা। বিষয়টা খুলেই বলা যাক। ভারতে তৈরি হলো করোনার পেপার বেজড টেস্ট স্ট্রিপ কিট। আর এই কিটের নাম দেওয়া ‘ফেলুদা’। এই কিটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে জানা যাবে শরীরে করোনাভাইরাস আছে কী নেই।

জানা গেছে, নয়া দিল্লির দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ইন্টেগরিটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি) এটি তৈরি করেছে। এতে গবেষক দলের প্রধান হলেন বাঙালি বংশোদ্ভূত দুই বিজ্ঞানী ড. শৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী।

এটির বিপণন ও উন্নয়নের জন্য গতকাল (৫ মে) প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ টাটা সনস প্রাইভেট লিমিটেড। এ অনুষ্ঠানেই জানানো হয়, কিট প্রস্তুত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহে ‘ফেলুদা’ বাজারে আসবে।

আইজিআইবির দেবজ্যোতি চক্রবর্তী বলেন, ‘আমাদের গোয়েন্দা ফেলুদা তার কাজে শতভাগ সফল হয়েছেন। আমাদের এ কিটও তাই। এবং ফেলুদার মতোই দ্রুতগতিতে তা করোনা সনাক্ত করবে। এ কারণেই এটির এমন নাম দিয়েছি আমরা।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি গল্প-উপন্যাস এসেছে। সত্যজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ