• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রামগতিতে গলায় ফাঁস দিয়ে রিকশা শ্রমিকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৫ পঠিত
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে গলায় ফাঁস দিয়ে মো. সিরাজ (৩৫) নামে এক রিকশা শ্রমিক আত্মহত্যা করেছেন।৩য়ে আগস্ট রোজ রবিবার ভোরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নতুর বাজার ভুলুয়া আশ্রায়ন প্রকল্পে এই ঘটনা ঘটে। সিরাজ ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ ঢাকায় রিকশা চালাতেন। দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে পারিবারিক মতবিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে পরে দরজা বন্ধ করে তার স্ত্রীর শাড়ী দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তাদের সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সিরাজ রবিবার ভোরে আশ্রায়ন প্রকল্পের নিজ ঘরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘর থেকে ঝুলান্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ