• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

“ভোলা জেলা পুলিশের জুলাই/২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত”/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আবুল বাশার ভোলা প্রতিনিধি :

“ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত”
(১৪ আগস্ট, ২০২৫) জনাব মোহাম্মদ শরীফুল হক পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে এবং জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশের জুলাই/২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজিত কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় সাহসিকতা, সততা , নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

উক্ত কল্যাণ সভায় সম্মানিত সভাপতি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নি:), লালমোহন থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এটিএসআই/২০৩ নীল রতন দাস, টাউন পুলিশ ফাঁড়ি, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পিএসআই(নি:)/ মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানা এবং শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসার হিসেবে টিএসআই/মোঃ হাস নাঈম, ট্রাফিক দক্ষিণ জোন,ভোলাদের সনদ এবং পুরস্কার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা ও গোয়েন্দা শাখা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশ ভোলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ