• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে সিইসি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নসূচি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল রোববার (১৭ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের আগে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোটের বাস্তবায়নসূচি এবং কমিশনের অগ্রগতির বিষয়গুলো তারা জানতে চাইবেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে সরকারপ্রধান ইতোমধ্যেই কমিশনকে লিখিতভাবে প্রয়োজনীয় চিঠি প্রেরণ করেছেন। সিইসি জানিয়েছেন, ভোটের সকল প্রস্তুতি শেষ করে নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ভোটের সার্বিক রোডম্যাপ ও প্রস্তুতি শিগগিরই প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ