Array কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার ৯টি ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ ডিলারদের বিভিন্ন অনিয়ম রয়েছে।
অফিসসূত্রে জানা যায়, উপজেলা ৯টি ইউনিয়নে ডিলার সংখ্যা ২০ জন। সুবিধাভোগী ৭হাজার ৩৬২জন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভোক্তারা মোট চাল পাবেন ২০৪ মে.টন প্রায়।

স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণে ডিলাররা ভোক্তাদের কাছ থেকে ন্যায্যমূল্য নিয়ে নানা অজুহতে ওজনে চাল কম দিচ্ছেন। কিছু কিছু ডিলার চাল বিতরণে স্থলে উল্টো চিত্রের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা মাহবুবুল আলমের মনিটরিংয়ের অভাবে এই বেহাল অবস্থা। কিছু সংখ্যক ডিলার রুলস অনুযায়ী চাল বিতরণ করছেন। বেশিরভাগ ডিলারই সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের সুবিধানুযায়ী চাল বিতরণ করেন। ডিলাররা তাদের পছন্দমত টাইম বেধে দেন ভোক্তাদের।
তালিকায় নামধারীরা ডিলারদের পছন্দের দিনে না আসলে নানা অজুহাতে চাল দেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ অহরহ ।
সরকারী চাল বিতরণ কার্যক্রম আইনে ননজুডিশিয়াল স্ট্যাম্পে সহি/স্বাক্ষর চাল নেয়। কিন্তু তাদের চাল বিতরণ চিত্র দেখা গেছে ভিন্ন। কার্ডধারীদের দাবি , সরকারি নিয়মানুযায়ী চাল বিতরণ করলে আমাদের উপকার হয়। চাল বিতরণে ওজনে বস্তাপ্রতি দুই/এক কেজি কম এটি অনেক পুরনো বিষয়। নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার বলের, খাদ্য গুদামে ‘মানি; দিলে ভালো চাল পাওয়া যায়। ওজনে সঠিক হয়। না হলে ছেঁড়া, লুজ ওজনে চাল কম হওয়ার তিক্ততার কথা ব্যক্ত করেন। আর এসবের পেছনে হাত রয়েছে এক শ্রেণীর লোকের। যদি এমন মন্তব্য সঠিক নয় বলে দাবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মেসার্স মদিনা ট্রেডার্স, মেসার্স খাঁন ষ্টোর, মেসার্স নাহার ট্রেডার্স, জায়েদ ট্রেডার্স ও সামি ট্রেডার্স। এগুলো যথাযথ ভাবে চাল না দিয়ে নিজের ইচ্ছামতো চাল বিতরণ করেন। তোরাবগঞ্জ ট্যাগ অফিসার খোকন চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি চাল বিতরণ করেছেন বলে জানান। প্রকৃত পক্ষে ওই সময়ের মধ্যে চাল বিতরণ করে নাই।
এবিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম বলেন, আমরা চাল বিতরণে অনমতি দিয়েছি। কেউ যথাসময়ে বিতরণ না করলে বিধিমোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা কোন ডিলারের কাছ থেকে কোন সুবিধা নেই না। তাহলে কেন তারা বিলি বন্টনে অনিয়ম করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ