• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,
সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার
চলতি সেপ্টেম্বরের প্রথমার্ধেই প্রবাসী আয় দেশে নতুন গতি এনেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৪৩ কোটি ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৭০ শতাংশ। শুধু বুধবার (১৭ সেপ্টেম্বর) একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৬৬৬ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি। এর আগে গত আগস্টে প্রবাসীরা দেশে পাঠান ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা একক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। নতুন অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ