• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী জায়গায় দোকান নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি নয়নজলীর জায়গায় দখল করে অবৈধ ভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বীরতারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রমজান হোসেনের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বীরতারা ইউনিয়নের দয়হাটা চান্দার টেক এলাকায় রমজান হোসেন সরকারি জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ করছেন।
সে ইউপি সদস্যের প্রভাব দেখিয়ে সরকারি নয়নজলীর জায়গায় দোকান নির্মাণ করছে।
দোকান তৈরি করার জন্য খাম ও কাঠ এনে সে সরকারি রাস্তাও ভেঙে ফেলেছে।

এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, মেম্বার কোন প্রকার লিজ ছাড়াই সরকারী সম্পত্তি ও খালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন।এ এলাকায় দখলদাড়িত্বের রামরাজত্ব চলছে।

এ বিষয়ে বীরতারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রমজান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মালিকানা জাগায় আমি দোকান নির্মাণ করছি। সামনেতো সরকারি নয়নজলির জায়গায় ও রাস্তা রয়েছে এই জায়গায় কিভাবে আপনি দখল করতে পারেন এমন প্রশ্নের জবাব সে বলে রাস্তাও আমার জায়গায় আমি এই জায়গায় দোকান নির্মাণ করবোই।

এ বিষয়ে ষোলঘর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসাদ বলেন, আমি তাদেরকে কাজ করতে নিষেধ করে এসেছি কাগজপত্র নিয়ে অফিসে এসে দেখাতে বলেছি।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ