• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব‍্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

নৌবাহিনী অভিযানে বরগুনার তালতলিতে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৪ অক্টোবার) রাতে তালতলী উপজেলাধীন কড়াইবাড়িয়া বাজার হতে নৌ গোয়েন্দা তৎপরতায় ও গোপন তথ্যের ভিত্তিতে মোঃ সোহাগ ভূইয়া (২৮) কে আটক করা হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা পাওয়া যায়।

উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং চিহ্নিত মাদক (ইয়াবা) ব্যবসায়ী।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ২৭০ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ও ০১ টি মোটরসাইকেলসহ আসামিকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ