• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

কলাপাড়ার মহিপুরে সুশীলনের উদ্যোগে নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলার মহিপুরে জলবায়ু সহনশীল সবজি উৎপাদনে উৎসাহ দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে এবং আইআরসি ও সিডা-এর সহযোগিতায় শতাধিক অসহায় ও নিম্নআয়ের নারীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম ধাপে ৪৭ জন ও দ্বিতীয় ধাপে ৫৩ জনসহ মোট ১০০ জন নারী উপকারভোগীকে কৃষি উপকরণ প্রদান করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—সিম, করলা, পুঁইশাক, কলমিশাক, বরবটি, কুমড়া, নেটজাল এবং ১০ কেজি জৈব সারসহ বিভিন্ন সবজির বীজ ও কৃষি সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত কুয়াকাটা’র সম্পাদক আনোয়ার হোসেন আনু, সুশীলন কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মো. ফোরকান আহমেদ এবং মহিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি। এসব উপকরণ ব্যবহার করে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করতে পারবেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ