• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আগামী পাঁচ দিন তাপমাত্রা কমবে, দক্ষিণ–পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা,,,

রিপোর্টার: / ১১৬ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আগামী পাঁচ দিন তাপমাত্রা কমবে, দক্ষিণ–পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক |

দেশজুড়ে আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা কমবে, বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপের প্রভাবেই এই পরিবর্তন দেখা যেতে পারে।

রোববার (২ নভেম্বর) সকালে অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থানরত আগের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এরই মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ক্রমেই মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এই লঘুচাপের প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, “আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।”

বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার (৩ নভেম্বর) থেকে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র থাকবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া।
এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বুধবার (৫ নভেম্বর) বৃষ্টির পরিধি আরও বাড়বে—চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপমাত্রা ধীরে ধীরে কমবে

বর্ধিত (৭২ থেকে ১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশের রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। ফলে শীতের আগমনী অনুভূতি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে স্পষ্টভাবে টের পাওয়া যেতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ