• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা

সরকারি ভবনে গ্রীন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি: পরিবেশ উপদেষ্টা,,,,

রিপোর্টার: / ৮১ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সরকারি ভবনে গ্রীন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি: পরিবেশ উপদেষ্টা

ঢাকা, রোববার: টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি ভবনগুলোতে ‘গ্রীন বিল্ডিং’ বাস্তবায়ন বাধ্যতামূলক করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “সরকারি ভবনগুলোতে মানদণ্ড নিশ্চিত করা গেলে বেসরকারি খাতও তা অনুসরণ করবে। পরিবেশবান্ধব ভবন নির্মাণ এখন সময়ের দাবি।”

রোববার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘গ্রীন বিল্ডিং বিষয়ক কর্মশালা’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “শুধু রঙ বা সার্টিফিকেশন দিলেই কোনো ভবন ‘গ্রীন বিল্ডিং’ হবে না। পরিকল্পনা, নকশা, নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ—সব ধাপেই পরিবেশবান্ধব প্রযুক্তি ও ধারণার প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক আলো ও বায়ুপ্রবাহ ব্যবহারের মতো নীতিমালা অন্তর্ভুক্ত করতে হবে। এতে জ্বালানি সাশ্রয় হবে, একই সঙ্গে নগর পরিবেশও হবে বাসযোগ্য।”

ঢাকার খাল-নদী রক্ষা, বর্জ্য ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নগর তাপমাত্রা কমিয়ে আনতে সাসটেইনেবল বিল্ডিং অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপদেষ্টা ‘গ্রীন বিল্ডিং কাউন্সিল’ গঠনের প্রস্তাব দেন, যেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই), স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধি থাকবে। এই কাউন্সিল গ্রীন বিল্ডিংয়ের মানদণ্ড নির্ধারণ, আইন হালনাগাদ ও বাস্তবায়ন তদারকিতে কাজ করবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত, এইচবিআরআই-এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. নাফিজুর রহমান, স্থপতি রফিক আজমসহ প্রকৌশলী, স্থপতি, গবেষক ও নীতিনির্ধারকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ