• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ: নির্বাচন কমিশন,,

রিপোর্টার: / ৯৮ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। অর্থাৎ, পুরুষ ভোটার নারী ভোটারের তুলনায় প্রায় ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।

আখতার আহমেদ বলেন, “দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকাই সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে।”

ইসি সচিব আরও জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মৃত, অনুপস্থিত ও পুনরাবৃত্ত ভোটার অপসারণের কাজও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং নিবন্ধন সম্পন্ন হয়েছে, তারাই এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।”

তথ্য অনুযায়ী,

২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল: ১১ কোটি ৯৬ লাখ

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল: ১০ কোটি ৪১ লাখ

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ভোটার ছিল: ৯ কোটি ১১ লাখ

অর্থাৎ গত এক দশকে দেশে নতুন ভোটার বেড়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ।

ইসি সূত্র জানায়, চলতি বছরের ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর জুন পর্যন্ত নিবন্ধিত নতুন ভোটার যুক্ত করে সম্পূরক তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ হালনাগাদের পর ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ