• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

রিপোর্টার: / ১০৭ পঠিত
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রা ও কাঙ্ক্ষিত রাষ্ট্রচিত্রের ইঙ্গিত দেবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সেটি পুনরুদ্ধারের চেষ্টা করছি। তবে কমিশন একা কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারবে না—সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের সচেতনভাবে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভুয়া পরিচয়ে কেউ যাতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যেই এবার সাংবাদিকদের জন্য কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, “ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। প্রতিটি ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট দিতে।”

অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন জনগণের কাছে ‘শতাব্দীর সেরা ভোট’ উপহার দিতে চায়। তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট—দুটোই কমিশনের বড় কর্মযজ্ঞ এবং একটি আরেকটির পরিপূরক। রাজনৈতিক দলগুলো যেমন ম্যানিফেস্টোর সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় ভোট চায়, তেমনি গণভোটেও সার্বিক প্যাকেজ বিবেচনায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ